PelleSmith-এর পণ্য কি আসল চামড়ার?
হ্যাঁ। আমাদের সব মানিব্যাগ, বেল্ট, ব্যাকপ্যাক আর জ্যাকেট খাঁটি চামড়ায় তৈরি, রেক্সিন বা সিনথেটিক নয়। আসল চামড়ায় প্রাকৃতিক দানা, হালকা দাগ বা রঙের সামান্য তারতম্য থাকতে পারে, এটাই আসল চামড়ার চিহ্ন।
অর্ডার করবো কীভাবে?
WhatsApp বা ফোনে 01332 111099 নম্বরে পণ্যের মডেল নম্বর (যেমন PS-W106) আর আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর পাঠান। Facebook পেজের ইনবক্সেও অর্ডার করতে পারেন। পাঠানোর আগে আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি।
অগ্রিম টাকা দিতে হবে?
না। ঢাকা বা ঢাকার বাইরে, কোথাও অগ্রিম টাকা লাগে না। পণ্য হাতে পেয়ে টাকা দেবেন (ক্যাশ অন ডেলিভারি)।
পণ্য দেখে তারপর টাকা দেওয়া যাবে?
হ্যাঁ। ডেলিভারিম্যানের সামনেই পার্সেল খুলে পণ্য দেখে নিন, পছন্দ হলে তারপর টাকা দিন।
ডেলিভারি কত দিনে আর চার্জ কত?
ঢাকার ভেতরে সাধারণত ১-২ দিন, চার্জ ৳৭০। ঢাকার বাইরে সাধারণত ২-৪ দিন, চার্জ ৳১৩০। কুরিয়ারের কারণে কখনো একটু দেরি হতে পারে।